সিন্ডিকেটের কবলে জাতীয় সম্পদ: ট্যাংকার উপচে পড়া দেশি তেল নিচ্ছে না সরকার, জিম্মি সাধারণ মানুষ

দেশের জ্বালানি খাতের যে চিত্রটা চোখের সামনে ভাসতাছে সেটা শুধু অব্যবস্থাপনা না, এটা একদম সরাসরি স্যাবোটাজ। ১৯ এপ্রিল ২০২৬ তারিখের খবর হইলো দেশীয় কোম্পানিগুলোর ট্যাংকারে পেট্রোল-অকটেনের জোয়ার বইতাছে অথচ সরকার সেই তেল নিতাছে না। দেইখা মনে হইতেই পারে সরকারের কাছে তেলের দরকার নাই কিন্তু আসল কাহিনি হইলো আমদানিনির্ভর সিন্ডিকেটরে সুবিধা দেওয়া। যখন নিজের ঘরের খনি থাইকা কিংবা নিজেদের শোধনাগার থাইকা তেল আইসা ট্যাংকার ভইরা উপচে পড়তাছে তখন সরকারের এই না নেওয়ার তালবাহানা ইঙ্গিত দেয় যে নীতিনির্ধারকরা দেশি জ্বালানির বদলে বিদেশি তেল আমদানিতে বেশি আগ্রহী। কারণটা পরিষ্কার, বিদেশি তেলের এলসি খোলা আর আমদানিতে যেই কমিশন আর দুর্নীতির সুযোগ থাকে সেটা দেশি কোম্পানির কাছে পাওয়া যায় না।
এই যে জ্বালানি নিয়া এমন লুকোচুরি খেলা চলতেছে এটার সরাসরি প্রভাব গিয়া পড়তাছে সাধারণ মানুষের পকেটে। দেশি তেল যদি বাজারে ছাইড়া দেওয়া হইতো তাইলে হয়তো তেলের দাম কমার একটা সুযোগ থাকতো কিন্তু সিন্ডিকেট সেই সুযোগটা একদম গোড়া থাইকা কাইটা দিতাছে। একটা দেশ যখন জ্বালানি নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন দেখে তখন নিজের দেশের সম্পদ এইভাবে পইড়া থাইকা নষ্ট হওয়া বা অপচয় হওয়াটা রাষ্ট্রের জন্য চরম লজ্জার। সরকারের এই অনীহা প্রমাণ করে যে তারা দেশের স্বার্থের চেয়ে বড় বড় ব্যবসায়ীদের স্বার্থরে বেশি প্রাধান্য দিতাছে। এই পরিস্থিতির মানে হইলো সামনে হয়তো কৃত্রিম একটা সংকট তৈরি করা হবে যাতে পরে চড়া দামে বিদেশি তেল কিনতে জনমতরে বাধ্য করা যায়।
এই সিন্ডিকেটের খেলা বন্ধ না করলে আমাদের জ্বালানি খাতের মেরুদণ্ড ভাইঙ্গা যাবে। যদি আপনার চিন্তা হয় যে এইটা কেমনে সমাধান হইবো তাইলে চাপ দেওয়ার জায়গাটা বদলাইতে হবে। প্রথমত আমদানির ডাটা আর দেশি উৎপাদনের ক্ষমতার মধ্যে যে বিশাল গ্যাপ আছে সেটা নিয়া জনসমক্ষে কথা বলা দরকার। দ্বিতীয়ত দেশি কোম্পানিগুলারে তেল বিক্রির জন্য সরাসরি ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়া দেওয়া উচিত যাতে বিপিসি বা কোনো সরকারি সংস্থার মুখাপেক্ষী হইয়া থাকতে না হয়। আর তৃতীয়ত জ্বালানি মন্ত্রণালয়ের এই অদ্ভুত সিদ্ধান্তের পেছনে কারা কাজ করতাছে তাদের নাম-ঠিকানা পরিষ্কার হওয়া জরুরি। তা না হইলে এই সিন্ডিকেট আমাদের দেশের সম্পদরে গিলে খাবে আর আমরা জিম্মি হইয়া থাকবো।